BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অকটেন মজুদ ও বিক্রির দায়ে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অকটেন মজুদ ও বিক্রির দায়ে জরিমানা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে এক দোকানদারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ।

মঙ্গলবার (২৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি মুদি দোকান ও দোকানসংলগ্ন বাড়ি থেকে ২০ লিটার অকটেন জব্দ করা হয়।

জানা গেছে, ভোক্তা অধিকার কর্মকর্তারা ছদ্মবেশে ওই দোকানে তেল কিনতে গেলে দোকানদার মোঃ মকবুল হোসেন (৪০) প্রতি লিটার অকটেনের মূল্য ২৭০ টাকা দাবি করেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অসাধু উদ্দেশ্যে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়।

অভিযুক্তের স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এছাড়া জব্দকৃত ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোডে চালানের মাধ্যমে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বেঞ্চ সহকারীকে নির্দেশ দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ জানান, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ