BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ইশা)-এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, , উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলী,প্রধান সহকারী এস. এম. আল মতিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় নবনিযুক্ত প্রশাসক সকলের সঙ্গে পরিচিত হন এবং জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ দপ্তর, রাজশাহী জেলা পরিষদ, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ