BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশালাকায় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এই শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নগর কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।

বিস্ফোরণের শিকার শোধনাগারটির মালিক মার্কিন তেল-গ্যাস জায়ান্ট কোম্পানি ‘ভালেরো’।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের অনেক ঘরবাড়ির জানালার কাঁচ চুরমার হয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, শোধনাগারটি থেকে দীর্ঘ অগ্নিশিখা আকাশে উঠে যাচ্ছে এবং ঘন কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে পড়েছে।

পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষে এক বিবৃতিতে জানিয়েছে, “ভালেরো শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে জানমালের নিরাপত্তায় সংলগ্ন এলাকার সকল বাসিন্দাকে যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

এই শোধনাগারটিতে প্রতিদিন ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল পরিশোধিত হয়। এছাড়া এখান থেকে গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েলের মতো গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদন করা হয়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ