BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৩ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরই ১২৫ জন সেনা নিয়ে সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় প্রশাসনের বরাতে এই মর্মান্তিক সংবাদ নিশ্চিত করা হয়েছে।

বিধ্বস্ত ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানটিতে সেনাসদস্য, ক্রু এবং পুলিশ কর্মকর্তা মিলিয়ে মোট ১২৫ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আকাশেই বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে এবং বিমানটি বসতবাড়ির খুব কাছ দিয়ে নিচে পড়ে যায়।

গহীন জঙ্গলে বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ধ্বংসাবশেষ থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

গত এক মাসের মধ্যে লাতিন আমেরিকায় এটি দ্বিতীয় ‘সি-১৩০ হারকিউলিস’ বিধ্বস্ত হওয়ার ঘটনা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বলিভিয়ায় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৪ জন প্রাণ হারিয়েছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ