BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অর্থনৈতিক ধকল আর সইতে পারছেন না ট্রাম্প’

‘অর্থনৈতিক ধকল আর সইতে পারছেন না ট্রাম্প’

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান যুদ্ধের বহুমুখী চাপ আর দীর্ঘসময় সইতে পারবেন বলে মনে হচ্ছে না। বিশেষ করে যুদ্ধের ফলে সৃষ্ট ‘অর্থনৈতিক যন্ত্রণা’ থেকে মুক্তি পেতে তিনি মরিয়া হয়ে একটি ‘এক্সিট র‍্যাম্প’ বা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন।

দ্য হিল-এর হোয়াইট হাউস কলামিস্ট নিয়াল স্ট্যানেজ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন।

নিয়ল স্ট্যানেজের মতে, এই যুদ্ধ শুরু থেকেই মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে জনপ্রিয় ছিল না। সময়ের সাথে সাথে এর নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করছে।

তিনি বলেন, “বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির ফলে মার্কিন নাগরিকদের গাড়ির জ্বালানি খরচ যেভাবে বেড়েছে, তাতে জনমনে ক্ষোভ দানা বাঁধছে। ডোনাল্ড ট্রাম্প এই অর্থনৈতিক ধকল এবং এর রাজনৈতিক চড়া মূল্য দিতে খুব একটা ইচ্ছুক নন।”

ট্রাম্পের বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে। অনেকেই মনে করছেন, প্রেসিডেন্ট আসলে সময়ক্ষেপণ করছেন যাতে ওই অঞ্চলে মার্কিন সামরিক শক্তি আরও বাড়ানো যায়। স্ট্যানেজ ইঙ্গিত দিয়েছেন যে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো স্রেফ ‘ধাপ্পাবাজি’ হতে পারে অথবা খুব শীঘ্রই নীতিমালায় ‘আকস্মিক কোনো পরিবর্তন’ আসতে পারে।

সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো সময়ের হিসাব। আগামী শুক্রবার ট্রাম্পের দেওয়া বর্ধিত সময়সীমা বা ‘ডেডলাইন’ শেষ হতে যাচ্ছে। ঠিক একই সময়ে ওই অঞ্চলে অতিরিক্ত মার্কিন মেরিন সেনাসদস্যদের পৌঁছানোর কথা রয়েছে।

এ প্রসঙ্গে স্ট্যানেজ মন্তব্য করেন, “ডেডলাইন শেষ হওয়া এবং অতিরিক্ত সৈন্য পৌঁছানো—এই দুটি ঘটনার সময়কাল হুবহু মিলে যাওয়াটা বেশ রহস্যজনক এবং তা অনেকেরই ভ্রু কুঁচকে দিচ্ছে।”

বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউস এখন দ্বিমুখী চাপে। একদিকে ভোটের রাজনীতি আর অর্থনীতির টানাপোড়েন, অন্যদিকে সামরিক কৌশলগত অবস্থান বজায় রাখা—সব মিলিয়ে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হয়, তার ওপরই নির্ভর করছে বিশ্ব রাজনীতির মোড়। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ