BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সান্তাহারে নারীর লাশ উদ্ধার হত্যা মামলা দায়ের

সান্তাহারে নারীর লাশ উদ্ধার হত্যা মামলা দায়ের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে রিমু বেগম (১৯) নামের এক নারীকে শয়ন ঘরে স্বাশরোধে হত্যার অভিযোগে স্বামী মজিবর রহমান সাদ্দামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৩ মার্চ) বিকেলে সান্তাহার মায়া বিড়িকারখানার শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রিমু বেগম সান্তাহার সাহেব পাড়ার আইয়ুব আলীর মেয়ে।

এ ঘটনায় নিহতের মা রেখা বেগম বাদি হয়ে ওইদিন রাতে আদমদীঘি থানায় নিহতের স্বামী সান্তাহার পশ্চিম লকু কলোনীর সামছুৃল আলমের ছেলে মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন (৪৮)। কে আসামী করে এ মামলা দায়ের করেন।

মামলা সুত্রে ও স্থানীয়রা জানায়, মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন ৪ মাস পূর্বে রিমু বেগমকে দ্বিতীয় বিয়ে করে সান্তাহার মায়া বিড়ি কারখানার পাশে শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে বসবাস করে আসছিল। বিয়ের পর থেকে পারিবারিক ভাবে কলহ চলছিল।

ঘটনার দিন গত সোমবার দুপুরে ওই ভাড়া বাসায় স্বামী স্ত্রী শয়ন ঘরে শুয়ে ছিল। স্বাশুড়ি অপর ঘরে ছিলেন। বিকেলে ঘরের মধ্যে স্বামী মজিবর ওরফে সাদ্দাম হোসেন ও তার স্ত্রী রিমু বেগমের মধ্যে কলহ চলে। রিমুর মা বিষয়টি জানতে চাইলে জামাই সাদ্দাম হোসেন জানায় কোন কিছু হয়নি।

এর কিছু পর সাদ্দাম হোসেন ওই ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে কৌশলে পালিয়ে যায়। রিমুর মায়ের সন্দেহ হলে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে তার মেয়ের খাটে রিমু বেগমের নিথর দেহ পড়ে রয়েছে।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিমুর বেগমের লাশ উদ্ধার ও পাশে থাকা একটি রশি জব্দ করে।

নিহতের মা রেখা বেগম জানায়, তার মেয়েকে জামাই মজিবর রহমান ওরফে সাদ্দাম হোসেন ঘরের ভিতর কৌশলে স্বাশরোধে হত্যা করে পালিয়ে যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। আসামী গ্রেপ্তারে ব্যাপক তৎপরতা চলছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ