BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লালপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত-৪

লালপুরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত-৪

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌঁনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০)ও ছোটবাদকয়া গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) ও বাবুল হোসেন (২৫)।

আহতরা হলেন- বড়বাদকয়া গ্রামের ওয়াজেদের ছেলে মিঠুন (৩০), ভেলাবাড়িয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে গোলাম রাব্বী, ফজলুর রহমানের ছেলে রাজিবুল ইসলাম (২৬), রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মজনু (৩৫), ছোট বাদকয়া গ্রামের বাবুল (৪০)।

লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, লালপুর গ্রামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সাতে থাকা যাত্রী জাহিদুল ইসলামের মৃত্যু হয়।

আহত হয় আরো ৬জন।পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুইজন মারা যায়।

ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ছাড়াও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা থানা আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ