বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননের কাছে সংঘর্ষ চলাকালে নিজেদের ছোড়া গুলিতে প্রাণ গেল এক ইসরায়েলি বেসামরিক নাগরিকের।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)।
বিবৃতিতে বলা হয়, রবিবারের ওই ঘটনাটির তদন্ত শেষে প্রাথমিকভাবে দেখা গেছে, দক্ষিণ লেবাননে মোতায়েন সেনাদের সহায়তা দিতে চালানো আর্টিলারি ফায়ারের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে।
ঘটনাটিতে ‘গুরুতর ত্রুটি ও অপারেশনাল ভুল’ ছিল।
একই সঙ্গে পরিকল্পনা ও বাস্তবায়ন—উভয় পর্যায়েই ভুল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে উত্তর সীমান্তে বর্তমানে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। #















