BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রীতি ম্যাচ: এমবাপেকে অধিনায়ক করে ফ্রান্সের দল ঘোষণা

প্রীতি ম্যাচ: এমবাপেকে অধিনায়ক করে ফ্রান্সের দল ঘোষণা

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ফিফার মার্চ উইন্ডোতে দুটি হাইভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। এই উইন্ডোতে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আরেক লাতিন পরাশক্তি কলম্বিয়ার মুখোমুখি হবে ফরাসিরা।

আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে এমবাপের দল। এরপর ২৯ মার্চ ওয়াশিংটনে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

কোচ দেশম জানিয়েছেন, এই উইন্ডো শেষ হওয়ার পর আগামী ১৩ মে ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন তিনি।

আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ঘোষিত সেই দলে ফিরেছেন পিএসজির তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। চোটের কারণে দেশের জার্সিতে গত বছরের শেষ পাঁচটি ম্যাচ খেলতে পারেননি তিনি।

দলে ফিরেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপেও। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি। ব্রাজিলের বিপক্ষে আসন্ন এই প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদ সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রের বিপক্ষে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে দেখা যাবে এমবাপেকে।

সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তরুণ স্ট্রাইকার ব্র্যাডলি বারকোলা। ফলে দেশমের এই স্কোয়াডে জায়গা হয়নি তার। বারকোলার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন র‌্যান্ডাল কোলো মুয়ানি।

দেশমের স্কোয়াডে অন্যতম বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন গোলরক্ষক লুকাস শ্যাভালিয়র।

প্রীতি ম্যাচের দলে আছেন যারা-

গোলরক্ষক: লুকাস শ্যাভালিয়র, মাইক মাইগনান ও ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস দিনিয়ে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, পিয়েরে কালুলু, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।

মাঝমাঠ: এদুয়ার্দো কামাভিঙ্গা, এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন র‌্যাবিয়ট, অঁরেলিয়ে শুয়ামেনি ও ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: ম্যাগনেস আকলিউচে, রায়ান চেরকি, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, হুগো একিতিকে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপে, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?