BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রী’র উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গেজেট ও প্যাড জালিয়াতি

প্রধানমন্ত্রী’র উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, গেজেট ও প্যাড জালিয়াতি

বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট ও প্যাড তৈরি তৈরি করে প্রতারণার অভিযোগে আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে শনিবার (২১ মার্চ) রাত দেড়টার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, গ্রেপ্তার আরিফ মাঈনুদ্দিন নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করে একটি ভুয়া প্রজ্ঞাপন তৈরি করেন। সেখানে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি ওই পদ অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এই ভুয়া গেজেট তিনি প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তির কাছে পাঠান। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের ছবি ব্যবহার করে ভুয়া ভিজিটিং কার্ড তৈরি করে তা ব্যবহার করতেন।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গত ১০ ফেব্রুয়ারি সরকারি লোগো ও প্যাড জালিয়াতির মাধ্যমে আরেকটি ভুয়া গেজেট তৈরি করেন আরিফ। এতে নিজেকে ‘গুমের ভিকটিম পুনর্বাসন’ কর্মসূচির আওতায় রাষ্ট্রের বিশেষ সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি এককালীন প্রণোদনা, স্থায়ী চাকরি ও বাসস্থানের কথাও বলা হয়। এছাড়া ‘গুম কল্যাণ ট্রাস্ট’-এর সদস্য সচিব পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সম্বলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রতারক আরিফ মাঈনুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?