বিশেষ প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম (মিলন) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
নাসিরুল ইসলাম (মিলন)- মাগুরা সদর উপজেলার বাহারবাগ গ্রামের বাসিন্দা এবং গোপালগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
স্থানীয় রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবেও পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি গোপন বৈঠকের সময় শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নাসিরুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করা হয়।
শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বশীল সূত্র জানায়, আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা, মিছিল-মিটিং বা আকস্মিক সহিংস কর্মসূচির আশঙ্কার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানায় পুলিশ।
বর্তমানে নাসিরুল ইসলাম মিলন শত্রুজিতপুর পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মারুফ সরকার। #















