টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ২৪’র গণঅভ্যুত্থান যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে এবং তাদের বিষয়েও আমরা খুবই আন্তরিক।
এটা নিয়েও আমরা কাজ করছি এবং করবো। যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়েও আমাদের দেখভাল করার দায়িত্ব ও কর্তব্য আছে এবং তা আমরা পালন করবো।
তিনি আজ সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রত্যকটি কমিটি গণতান্ত্রিক হোক এবং মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলও গণতান্ত্রিকভাবে গঠিত হোক, নিশ্চয়ই আমরা সেটাই চাই। কিন্ত সেজন্য আমাকে সময় দিতে হবে। আমি এ নিয়ে কাজ করছি।
তিনি বলেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি চলছে এবং সফল পরিকল্পনা আছে। আশাকরি আগামী পরিকল্পনা মাফিক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করবো।
টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ।
এরআগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান টাঙ্গাইল সার্কিট হাউজে প্রবেশ করলে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #















