BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ কোটি টাকার সেতুতে উপকার হয়নি ১ জনেরও!

৭ কোটি টাকার সেতুতে উপকার হয়নি ১ জনেরও!

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সেতু আছে, কিন্তু সড়ক নেই। দিনের পর দিন এভাবেই পড়ে আছে প্রায় ৭ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই সেতুটি। এমনি বিস্ময়কর ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুরে।

বিস্তীর্ণ ফসলি মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা এই সেতুর মূল কাঠামো থাকলেও সংযোগ সড়ক নেই। ফলে প্রায় দেড় বছর ধরে স্থানীয়রা সেতুটি ব্যবহার করতে পারছেন না। সামান্য বৃষ্টিতেই এর নিচ দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রায় এক বছর ধরে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে তিন ইউনিয়নের হাজারো মানুষকে ৬০ মিটার পথ পার হতে প্রায় ১০ কিলোমিটার ঘুরতে হচ্ছে।

সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকায় কাচরার খালের ওপর ৬ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণ করেছে এলজিইডি। সেতুটি চালু হলে উপকৃত হওয়ার কথা ছিল শাহজাহানপুর, আলাতুলী ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষের।

স্থানীয়দের অভিযোগ, জমির ক্ষতিপূরণ না পাওয়ায় সংযোগ সড়কের কাজ কয়েক দফা বাধাগ্রস্ত হয়েছে। তারা দ্রুত সমস্যার সমাধান করে কাজ শেষ করার দাবি করছেন।

তবে জেলা প্রশাসন জানায়, ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে এলজিইডিকে বিষয়টি জানানো হয়েছে। ক্ষতিপূরণের জন্য এখনো কেউ আবেদন করেননি।

এলজিইডি জানিয়েছে, মাঠ পর্যায়ে জমির দখল না পাওয়ায় কাজ শুরু করা যায়নি। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি শুধুই কংক্রিটের কাঠামো নয়, এটি তিন ইউনিয়নের মানুষের দৈনন্দিন যাত্রার সিংহদ্বার। সংযোগ সড়কের অভাবে অচল থাকা এই সেতু দ্রুত চালু হলে জীবন হবে সহজ, সময় বাঁচবে এবং শত শত মানুষের ভোগান্তি দূর হবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাশিয়ায় ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন : মস্কো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হরমুজে নিরাপদ নৌ চলাচলে ২২ দেশের জোট, যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন পারস্য উপসাগরে যাত্রীবাহী জাহাজে হামলা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর ইরাকে গ্যাস সরবরাহ চালু করলো ইরান জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত দুই বোনসহ ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত-২০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪