চট্টগ্রাম প্রতিনিধি: মীরসরাইয়ে প্রাইভেটকার দূর্ঘটনায় এনামুল হক আইয়ুব (৪০) নামের একজন নিহত হয়েছে। শনিবার (২১ মার্চ) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিজের ব্যক্তিগত গাড়ি চালিয়ে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন এনামুল হক আইয়ুব।
পথে মীরসরাই উপজেলার নয়দুয়ারি এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে রয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #















