BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকার উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে : কৃষিমন্ত্রী

সরকার উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে : কৃষিমন্ত্রী

কুমিল্লা ব্যুরো: খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে।

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শনিবার (২১ মার্চ) সকালে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকারের উন্নয়ন পরিকল্পনা সফল হবে বলেও আশা প্রকাশ করেন।

এদিন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাশিয়ায় ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন : মস্কো ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হরমুজে নিরাপদ নৌ চলাচলে ২২ দেশের জোট, যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন পারস্য উপসাগরে যাত্রীবাহী জাহাজে হামলা করেছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র, দাবি ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর ইরাকে গ্যাস সরবরাহ চালু করলো ইরান জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহত দুই বোনসহ ১২ জনের পরিচয় মিলেছে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা বান্দরবানে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অন্তত-২০ হবিগঞ্জে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নারীসহ নিহত-৪