BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন

জামালপুরে ২০ গ্রামের মানুষের ঈদুল ফিতর উদযাপন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ-উল- ফিতর উদযাপন করেছে জামালপুরের দুই উপজেলার ২০ গ্রামের মানুষ।

২০ মার্চ শুক্রবার সকালে জেলা ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া জামে মসজিদ এবং চর শিশুয়া গ্রামে,নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামে ঈদ-উল-ফিতর জামায়াত অনুষ্ঠিত হয়।

এছাড়া সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া, বাউসী, সাতপোয়া, পঞ্চপীর, সাঞ্চারপাড়, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড়সহ ২০টি গ্রামের মানুষ নামাজ পড়েন।

সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ জয়নাল আবেদীন জামায়াতে ইমামতি শেষে বলেন আমরা মধ্যপ্রাচে্যর সাথে মিল রেখে রোজা ও ঈদ করে থাকি। আমাদের পূর্ব পুরুষরাও এই রীতিতেই চলেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাসিক প্রশাসকের নির্দেশে ফেরিঘাট এলাকা পরিদর্শনে সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল স্মরিকলিপি প্রদান: রাজশাহীর বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু মোহনপুরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, অভিযোগ দিয়ে পলাতক অভিযুক্ত রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে কঠোর নজরদারি, পাচার রোধে বিজিবির জোরদার অভিযান দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে বেসিক ব্যাংকের ফুলেল শুভেচ্ছা রামেবি ভিসি পদে অস্থিরতা: দুর্নীতির অভিযোগে অপসারণ দাবি, নতুন নিয়োগে যোগ্যতা নিয়ে প্রশ্ন ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা