BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানযুদ্ধে আরও ৪ হাজার সেনার সঙ্গে যা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানযুদ্ধে আরও ৪ হাজার সেনার সঙ্গে যা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ২১তম দিনে এসে নতুন করে সেনা ও যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

তেহরানের কঠিন জবাবের মুখে পড়ে ওয়াশিংটন কিছুটা নমনীয় হলেও যুদ্ধ বন্ধের পদক্ষেপ না নিয়ে মধ্যপ্রাচ্যে আরও সমরাস্ত্র মোতায়েন করছে যুদ্ধবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজমেক্স চারজন অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধরত তাদের সৈন্যদের শক্তিশালী করতে’ আরও ৪ হাজার মেরিন ও নৌ সেনাসহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মোতায়েন করা এই ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’-এর সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও উভচর যান রয়েছে, যা স্থলভাগে আক্রমণের জন্য ব্যবহার করা যেতে পারে।

যুক্তরাষ্ট্র এর আগে মধ্যপ্রাচ্যে প্রায় ২ হাজার ৫০০ মেরিন সৈন্য এবং উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’ পাঠানোর পর এই নতুন প্রতিবেদনটি সামনে এল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?