BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

বিজয়নগরে মাটির নিচে মিলল সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় পণ্য

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্ত এলাকায় ঝোপঝাড়ের ভেতর মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, বিজিবির সরাইল ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২০০৭/৯-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলের মধ্যে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থায় এসব পণ্য উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- মোবাইল ফোনের ডিসপ্লে ৯ হাজার ৬০০ পিস, সানগ্লাস ১৩ হাজার ৬২৮ পিস, ভারতীয় শাড়ি ৩৪৩ পিস। যার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৩৮ লাখ ৭ হাজার টাকা। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত এক বছরে সরাইল ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪৩ কোটি টাকার মাদকদ্রব্য, মূল্যবান মোবাইল ফোনের ডিসপ্লে, শাড়ি, কসমেটিকসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করে বিজিবির ২৫ ব্যাটালিয়ন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?