BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

জামালপুর প্রতিনিধি: জামালপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী আশেক মাহমুদ কলেজ ছাত্রদল কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠনে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব এস. এম তালাল আল-কামা বায়েজিদের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাকিম, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আতিকর রহমান সুমিল, শামীম আহাম্মেদ, মাহাদী হাসান রেমিন, সাইম আহমেদ পিয়াসসহ অন্যানরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, এদেশের স্বার্থে ছাত্রদল সবার আগে এগিয়ে এসেছে। ছাত্রদলের হাত দিয়েই গণতন্ত্র মুক্ত হয়েছে। ১৭ বছর আমরা অনেক দু:সময় কটিয়েছি।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর সদর-৫ আসন থেকে যে স্বপ্ন নিয়ে এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি নির্বাচিত হয়েছে। সেই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সকলকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।

পরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতায় অংশগ্রহনকারী প্রথম প্রতিযোগী মো: হামজা, দ্বিতীয় প্রতিযোগী তারেক রহমান ও তৃতীয় প্রতিযোগী তামিম শাহারিয়াকে পুরষ্কার দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কলেজ ও জেলা ছাত্রদলের সদস্য ছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম নিহাল, সহ সভাপতি বাঁধন হোসেনসহ অন্যান সদস্যরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?