BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় সাংবাদিকদের সাথে এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর মতবিনিময় ও ইফতার মাহফিল

জলঢাকায় সাংবাদিকদের সাথে এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর মতবিনিময় ও ইফতার মাহফিল

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় সাংবাদিকদের সম্মানে এক আন্তরিক পরিবেশে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আমীর মোঃ মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি মাওলানা আনতাজুল ইসলাম, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ ছাদের হোসেন, নায়েবে আমীর মোঃ কামারুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, পৌর সেক্রেটারি মোঃ রিঙ্কু এবং জলঢাকার স্থানীয় সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উপজেলা জামায়াত অফিস কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা শেষে সুন্দর ও মনোরম পরিবেশের মধ্যদিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা তাদের বক্তব্যে সমাজ উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?