BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যােগে ঈদ বস্ত্র বিতরণ

বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যােগে ঈদ বস্ত্র বিতরণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যান সংস্থার উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে সাবেক বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে বেলকুচি পৌর এলাকার দ্বাড়িয়াপুর-বয়ড়াবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সাবেক সভাপতি রাতুল ভূঁইয়ার আয়োজনে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

উক্ত বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্যের সহধর্মিণী ও সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টারার শাহানাজ প্রধান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইমাম, সমাজ সেবক শিপন আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এসময় সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা রাতুল ভূইয়া বলেন, সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে সমাজের বিত্তবানদের পাশে দাড়ানো উচিৎ।

তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি এম এ মুছা। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?