BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় ইরানের হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার-প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী।

দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র ইসরায়েলি বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করেছে।

এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামও সরবরাহ করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানি অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ইসরায়েলের ধারণা ঠিক ছিলো না? ইরান-ইসরায়েল সংঘাত: জোট বাঁধছে তুরস্ক-পাকিস্তান-সৌদি-মিশর এবার হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করার হুমকি আইআরজিসির গভীর দুঃশ্চিন্তায় ওয়াশিংটন, আসল হাতিয়ার ফুরিয়ে আসছে ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হামলা, আহত-১৫ ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান অনুষ্ঠান সূচি ঘোষণার পর ভারতে হচ্ছে না শাকিরার কনসার্ট মা হওয়ার পর কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরিণীতি? ডাক্তার শ্রীলীলা, কেন ভেবেছিলেন নায়িকা হওয়া সম্ভব নয়?