BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সান্তাহার জংশনের অদুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত দেড় শতাধিক আহত

সান্তাহার জংশনের অদুরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত দেড় শতাধিক আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের অদুরে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগর নীলসগর এক্সপ্রেস ট্রেনের পিছনের ৯টি বগি লাইচ্যুত হয়ে দেড় শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বুধবার দুপুরে উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি ও নওগাঁ ফায়াস সার্ভিসের কয়েকটি পুলিশ ও রেলওয়ে বিভাগের কর্মিরা উদ্ধার পরিচালনা করে। তবে এ রির্পোট লেখা পর্যন্ত রিরিফ ট্রেন এসে পৌঁছনি। বগুড়া-৩ আসনের সাংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

জানাযায়, বুধবার দুপুুরে ঢাকা থেকে চিলাহাটিগামী আন্ত:নগন নীলসাগর ট্রেনটি সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে যাবার পর ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিনে বাগবাড়ি ব্রিজ পার হওয়ার পরপর ওই ট্রেনের ইঞ্জিনের পিছনের ৯টি বগি বিকট শব্দে লাইচ্যুত হয়।

এসময় বগির চাকার স্প্রিং ভেঙ্গে মাটির নীচে পুতে বগি হেলে পড়ে। এতে ট্রেনের ছাদ ও বগির ভিতর অবস্থান করা প্রায় দেড় শতাধিক যাত্রী আহত হয়। তবে মারা যাবার খবর পাওয়া যায়নি।

আহতরা আদমদীঘি, নওগাঁ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

সান্তাহার রেওয়ে জংশনের টি.এক্স.আর জয়নাল আবেদীন জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তদন্ত সাপেক্ষে কার অবহেলায় এ দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত করা যাবে।

রেলওয়ে খালাসির ওয়েম্যান সোহেল রানা জানায়, ওই স্থানে রেললাইনের কিছু অংশ ভাঙ্গা থাকায় কিছু দুরে লাল পতাকা দিয়ে সর্তক করে উল্লেখিত স্থানে সংস্কার কাজ করছিলাম কাজ করার সময় রেললাইনে কাপড় পেঁচিয়ে কয়েকটি ট্রেন ধীরগরি পারাপারও করা হয়েছে। তবে নীলসাগর ট্রেনের চালক তা অমান্য করে দ্রæত পারাপার হওয়ার সময় ট্রেনের বর্গি গুলো লাইচ্যুত হয়।

নওগাঁ-৩ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক রেজাউল করিম জানায়, দুর্ঘনার খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে বহু আহতদের হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে ওই রেললাইনে ঢাকা, রাজশাহি, খুলনাসহ বিভিন্ন রুটে সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ