BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধ: ট্রাম্পের প্রস্তাবে সাড়া নেই ইউরোপের, সমাধানে কূটনৈতিক পথেই জোর

ইরান যুদ্ধ: ট্রাম্পের প্রস্তাবে সাড়া নেই ইউরোপের, সমাধানে কূটনৈতিক পথেই জোর

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হননি ইউরোপীয় নেতারা। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দাম আকাশছোঁয়া।

এটি নিয়ে আলোচনা করতে সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক সমাবেশে যোগ দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল।

সেখানে তিনি বলেন, সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো ইচ্ছা বার্লিনের নেই।

ওয়াদেফুল বৈঠকের আগে সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখানে আরো স্পষ্টতা প্রয়োজন।

আমরা আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আমাদের জানাবে তারা সেখানে কী করছে, যেখানে আমাদের অন্তর্ভুক্ত করবে এবং এই লক্ষ্যগুলো অর্জিত হয়েছে কি না, তাও আমাদের জানাবে।’

তিনি আরো বলেন, ‘একবার আমরা বিষয়টির পরিষ্কার চিত্র পেয়ে গেলে, তখন আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিলে পুরো অঞ্চলের জন্য একটি নিরাপত্তা কাঠামো নির্ধারণ করতে হবে।

এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, তার দেশ কোনো সামরিক অভিযানে অংশগ্রহণ করবে না, তবে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ তেল পরিবহনের জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রস্তুত।

পিস্টোরিয়াস বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এটি শুরু করিনি। ট্রাম্প কি মনে করেন, হরমুজ প্রণালীতে অল্প কয়েকটি ইউরোপীয় যুদ্ধজাহাজ এমন কিছু করতে পারবে, যা শক্তিশালী মার্কিন নৌবাহিনীও করতে পারে না?’

বার্লিন থেকে বক্তব্য রাখতে গিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মুখপাত্র বলেন, ‘এই সংঘাতের ন্যাটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই।

স্টেফান কর্নেলিয়াস সাংবাদিকদের বলেন, ‘ন্যাটো মূলত জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষার জন্য গঠিত একটি সামরিক জোট।

তিনি আরো বলেন, ন্যাটো বাহিনী মোতায়েন করার মতো কোনো আদেশ বা সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি।’

জার্মানির মতোই নিজেদের অবস্থানের কথা জানিয়েছে ন্যাটোর আরেক সদস্য যুক্তরাজ্য।

হরমুজ প্রণালীতে যেকোনো অভিযানে যোগদানের বিষয়ে লন্ডন থেকে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই এটি ন্যাটোর কোনো অভিযান হবে না এবং এমনটা করার কোনো পরিকল্পনাও কখনো করা হয়নি।’

স্টারমার জোর দিয়ে বলেন, ‘যুক্তরাজ্য যুদ্ধে জড়াবে না।

তবে তিনি বলেন, যুক্তরাজ্য এই অঞ্চলে ইতোমধ্যে থাকা তাদের মাইন-সন্ধানী ড্রোন ব্যবহারের সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের মিত্রদের সঙ্গে আলোচনা করছে।
সংশয়

রবিবার হরমুজ প্রণালী সুরক্ষিত করার জন্য যুদ্ধজাহাজ মোতায়েনের একটি নৌ জোট গঠনের ট্রাম্পের আহ্বানে জার্মানির সঙ্গে যোগ দিয়ে বেশ কয়েকটি ইইউ দেশ সংশয় প্রকাশ করেছে।

এই প্রণালী দিয়েই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করা হয়। যুদ্ধের ফলে উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ হয়ে গেছে।

এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানজুড়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে।

ইরান এর প্রতিশোধ হিসেবে বৃহত্তর মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা বিশ্বব্যাপী জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে।

ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন দেশটির এএনপি সংবাদ সংস্থাকে বলেছেন যে, ‘স্বল্প মেয়াদে সেখানে একটি সফল অভিযান চালানো খুব কঠিন হবে।’

লিথুয়ানিয়া ও এস্তোনিয়া বলেছে, ন্যাটো দেশগুলোর যুক্তরাষ্ট্রের সাহায্যের অনুরোধ বিবেচনা করা উচিত।

তবে যেকোনো সম্ভাব্য অভিযানের বিভিন্ন দিক সম্পর্কে আরো স্বচ্ছতার প্রয়োজনীয়তার বিষয়ে তারা সতর্ক করেছে।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গাস চাহকনা আরো বলেছেন, ‘ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্ররা ট্রাম্পের কৌশলগত লক্ষ্য বুঝতে চায়। পরিকল্পনাটা কী হবে? ’

গ্রিক সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস বলেছেন, গ্রিস হরমুজ প্রণালীতে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, ‘ইতালি এমন কোনো নৌ অভিযানে জড়িত নয়, যা ওই এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে।’

তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার মার্কিন-ইসরায়েলি সিদ্ধান্তকে ইউরোপ সমর্থন না করলেও, প্রণালীটিতে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সাহায্য করার বিষয়ে তাদের মন খোলা রাখা উচিত।’

রাসমুসেন বলেন, ‘বিশ্বকে আমরা যেমন দেখতে চাই, বাস্তবে তা সব সময় তেমন হয় না। তাই বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েই আমাদের সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি আরো বলেন, উত্তেজনা কমাতে ইইউকে একটি পরিকল্পনা তৈরি করা দরকার।

এদিকে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি বলেছেন, ট্রাম্পের প্রশাসনের উচিত সঠিক প্রক্রিয়া মেনে চলা।

তিনি বলেন, যদি ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র কোনো অনুরোধ জানায়, তাহলে পোল্যান্ড বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করবে। তিনি আরো জানান, ন্যাটোর চুক্তির ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সদস্য দেশ যদি মনে করে তার নিরাপত্তা হুমকির মুখে, তাহলে তারা মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করতে পারে।

ইইউ ট্রাম্পের চাপ অনুভব করছে

সোমবার ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ মুক্ত করতে সাহায্য করতে অনিচ্ছুক দেশগুলোর সমালোচনা করেছেন।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কিছু দেশ খুব উৎসাহী, আবার কিছু দেশ নয়। কিছু দেশ এমন, যাদের আমরা বহু বছর ধরে সাহায্য করে আসছি। আমরা তাদের বহিরাগত হুমকি থেকে রক্ষা করেছি কিন্তু তারা এখন এ বিষয়ে আগ্রহী নন। তাদের উৎসাহ আমার কাছে গুরুত্বপূর্ণ।’

ট্রাম্প যুক্তরাজ্যের অনিচ্ছায় বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি ইঙ্গিত দেন, ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র তার সবচেয়ে পুরোনো মিত্রকে রক্ষা করতে খরচ করতে পারে।

তিনি আরো বলেন, রুবিও শিগগিরই জানাবেন কোন কোন দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে রাজি।

ব্রাসেলে ইউরোপীয় ইউনিয়ন-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে বলেন, ‘কেউ এই যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে চায় না।’

আলজাজিরার স্টেপ ভেসেন বলেছেন, ইউরোপীয় নেতারা হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ট্রাম্পের চাপ ক্রমশ অনুভব করছেন, এটা স্পষ্ট।

তিনি বলেন, ‘যুদ্ধে যোগদানের জন্য ইইউ নেতাদের খুব কম আগ্রহ রয়েছে। তারা হরমুজ প্রণালী পুনরায় চালু করার একটি উপায় নিয়ে আলোচনা করতে আগ্রহী, তবে এর অর্থ যুদ্ধজাহাজ পাঠানো নয়।’ #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ