BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা : ত্রাণমন্ত্রী

দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা : ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খনন করা খালের পানিতে কৃষি কাজ, মাছ চাষ হবে ও পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। খাল কাটা কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে,দারিদ্র বিমোচনেও এটি ভূমিকা রাখবে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খননের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, নির্বাচনী ইশতেহার ছিল, বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছেন। তার উদ্বোধনের মাধ্যমে সারাদেশে খাল খনন শুরু হয়েছে।

ত্রাণমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি নিজে সারাদেশে ঘুরে খাল খনন করেছিলেন। এটি মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রকল্প।

ত্রাণমন্ত্রী আরও বলেন, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছর ১৫শ কিলোমিটার খাল খনন করা হবে। পাঁচ বছরে মোট সাত হাজার কিলোমিটার খাল খনন করবে ত্রাণ মন্ত্রণালয়। খালগুলো খনন হলে যে বনানয়ন করা হবে তার সুফলভোগী হবেন স্থানীয় হতদরিদ্ররা। তারা পানির মাছ ও বনায়নের লাভ্যাংশ ভোগ করবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ