BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী

মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা ঝড়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে (বগার চর) উঠে গেছে। এতে লঞ্চে থাকা প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও সবাই চরে আটকা পড়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর চারটার দিকে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মজু চৌধুরীর ঘাটের পূর্ব-দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত লঞ্চটি নদীতে নামানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।

লঞ্চে অসুস্থ স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে হাতিয়ায় যাচ্ছিলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা বিমান চন্দ্র আচার্য।

তিনি বলেন, হঠাৎ প্রবল ঝড় শুরু হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং লঞ্চটি বগার চর নামের একটি ডুবোচরে উঠে পলিতে আটকে যায়। লঞ্চ ডুবোচরে আটকে যাওয়ার পর ভেতরে থাকা নারী-শিশুসহ যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে কান্নাকাটি শুরু করেন।

বিমান চন্দ্র আচার্য জানান, দুপুরে জোয়ার এলেও পানির উচ্চতা পর্যাপ্ত না হওয়ায় লঞ্চটি সরানো যায়নি। এতে অনেক যাত্রী দীর্ঘ সময় ধরে আটকা পড়ে থাকেন এবং খাদ্যসংকটেও ভোগেন।

ঘটনার পর কোস্টগার্ডকে বিষয়টি জানানো হলেও বিকেল পর্যন্ত তাদের পক্ষ থেকে সরাসরি কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত উদ্ধারের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর সংশ্লিষ্ট প্রশাসন, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লক্ষ্মীপুর প্রতিনিধি মো. আসলাম সরকার আসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী