BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ

নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ

বিটিসি নিউজ ডেস্ক: জাতিসংঘের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা-আঙ্কটাডের মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এই বৈঠকে তারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তারা পর্যবেক্ষণ করেন যে, এই সংঘাত বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারের অস্থিরতা ইতোমধ্যেই উন্নয়নশীল দেশগুলোকে, বিশেষ করে তাদের মধ্যে সবচেয়ে দরিদ্র দেশগুলোকে, নেতিবাচকভাবে প্রভাবিত করছে, যারা বছরের পর বছরের অগ্রগতির বিপরীতমুখী অবস্থা প্রত্যক্ষ করছে।

বৈঠকে তারা সংশ্লিষ্ট সব পক্ষকে পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে বিরত থাকতে এবং জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধান খুঁজতে আহ্বান জানান।

রেবেকা গ্রিনস্প্যান যিনি আগে কোস্টারিকার উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতিসংঘের মহাসচিব পদের একজন প্রার্থী। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদের প্রার্থী।

দুই কর্মকর্তা তাদের নিজ নিজ প্রার্থিতা নিয়ে আলোচনা করেন।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরানের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপের ম‍্যাচ মেক্সিকোয় খেলতে চায় ইরান আর্জেন্টিনার বদলে সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন মেঘনা নদীতে ঝড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে লঞ্চ, আটকা প্রায় ৮০ যাত্রী শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ জলঢাকায় জার্নালিষ্ট ইউনিয়নের পরিচিতি সভা ও ইফতার মাহফিল নিউইয়র্কে আঙ্কটাড মহাসচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: মধ্যপ্রাচ্য সংঘাতে উদ্বেগ অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত : গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী