BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত একটি ক্ষেপণাস্ত্র দেশটির মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। তবে সেটি সরাসরি আঘাত ছিল নাকি বিস্ফোরণের টুকরো থেকে ক্ষতি হয়েছে-এ বিষয়টি এখনও স্পষ্ট নয়।

মধ্য ও দক্ষিণ ইসরায়েলজুড়ে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠার পর দেশটির একটি সংবাদপত্র জানায়, মধ্য ইসরায়েলের একটি স্থানে আঘাতের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরেকটি ইসরায়েলি সংবাদমাধ্যম দেশটির উদ্ধারসেবা সংস্থার সূত্রে জানিয়েছে, মধ্য ইসরায়েলে অন্তত দুটি স্থানে আঘাতের ঘটনা ঘটেছে। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির সামরিক বেতার জানিয়েছে, একটি ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবের আশপাশের এলাকায় পড়ে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক