BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ

রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী, ফেনসিডিল ও মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। তবে এসব ঘটনায় জড়িত চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

সোমবার বিকালে বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, সোমবার (১৬ মার্চ) ভোর প্রায় ৪টার দিকে রাজশাহী নগরীর কাটাখালী থানার খয়ের বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কিট ক্যাট চকলেট ৮ বক্স, পন্ডস ফেসওয়াশ (১০০ গ্রাম) ১০০ পিস, পন্ডস ফেসওয়াশ (৫০ গ্রাম) ৮০০ পিস, গার্নিয়ার ম্যান ফেসওয়াশ (৫০ গ্রাম) ১৫০ পিস, গার্নিয়ার ভিটামিন সি ফেসওয়াশ ২০০ পিস, ফিমিয়া শাওয়ার জেল (২৫০ গ্রাম) ১৫ পিস, ক্লাপজি স্কিন ক্রিম (৩০ গ্রাম) ১০০ পিস, ফিমিয়া সাবান ১৫০ পিস, গ্লো  অ্যান্ড লাভলি ক্রিম ৭০ পিস, সাইন প্লাস শ্যাম্পু ৪৮০ পিস, ভিভেল শ্যাম্পু ৪০০ পিস, সানসিল্ক শ্যাম্পু ২২৪ পিস এবং কমান্ডো ইঁদুর মারা বিষ ১৪৯ পট জব্দ করা হয়।

এর আগে রবিবার ১৫ মার্চ রাত সোয়া ৯টার দিকে চরমাজারদিয়া বিওপির টহল দল দামকুড়া থানার হাজির বাতান এলাকার একটি লিচুর বাগানে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

একই রাত পৌনে ১টার দিকে চারঘাট বিওপির একটি আভিযানিক দল চারঘাট থানার থানাপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

সোমবার জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজে চিরতরে নিষিদ্ধ হচ্ছে ইসরায়েলি জাহাজ, কঠোর আইন আনছে ইরান ইইউতে ইউক্রেনের যোগদানে পূর্ণ সমর্থন রয়েছে স্লোভাকিয়ার যে কোনো সময় শুরু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ, প্রস্তুত তেহরান মৃত্যুর ৩০ বছর পর নিজের কণ্ঠে অজানা গল্প শোনাবেন প্রিন্সেস ডায়ানা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ সিনেমা দিয়ে ফিরছেন মৌসুমী দিগন্তজোড়া হাওর: সন্তানের মুখে ভাত তুলে দিতে পচা ধানই ভরসা জমিরুন বেগমের কিশোরগঞ্জে ৯ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নাসিরনগরে পাকা ধান পানিতে তলিয়ে যেতে দেখে কৃষকের মৃত্যু তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী