BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়র হিসেবে রিশাদ রেজওয়ানকে দেখতে চায় জামালপুরবাসী

মেয়র হিসেবে রিশাদ রেজওয়ানকে দেখতে চায় জামালপুরবাসী

জামালপুর প্রতিনিধি: আগামী পৌরসভা নির্বাচনে রিশাদ রেজওয়ানকে মেয়র হিসেবে দেখতে চান জামালপুর পৌরবাসী। নির্বাচন করতে তিনি দিনরাত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে এবং বিভিন্ন দিবসকে কেন্দ্র করে উন্নয়নের প্রতিশ্রুতিতে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনি উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।

তাছাড়া নেতাকর্মী ও দলের সর্মথকদের নিয়ে নির্বাচনি মাঠে চষে বেড়াচ্ছেন তিনি। তবে পৌরবাসী বলছেন তিনিই যোগ্য ব্যক্তিত্বসর্ম্পন একজন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।

এদিকে তাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে রিশাদ রেজওয়ানকে ঘিরে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

পৌর এলাকার বিভিন্ন স্থানে সমর্থকদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

ফলে আসন্ন নির্বাচনে মেয়র পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জামালপুর পৌরসভাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রিশাদ রেজওয়ানকে।

তিনি মনে করেন, পরিকল্পিত উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পৌরবাসীর প্রত্যাশা পূরণ করা সম্ভব।

তিনি আরো বলেন, “জামালপুর পৌরবাসীর ভালোবাসা ও সমর্থন পেলে একটি উন্নত, পরিচ্ছন্ন ও নিরাপদ পৌরসভা গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন হামলা নেতানিয়াহুর ‘সন্ত্রাস’ বিশ্বশান্তির জন্য চরম হুমকি : এরদোয়ান হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ ইরানে হামলায় মার্কিন বাহিনীকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো যুক্তরাজ্য মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময় ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতে জনসমুদ্র, বিশ্বশান্তি কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত যমুনায় মানুষের ঢল, সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী