BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরে পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আদালত সূত্র জানায়, রাজশাহী মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাসুদুল হকের নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে এই সামারি ট্রায়াল পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ।

​অভিযানকালে সাহেব বাজার এলাকার ‘বিশাল কনফেকশনারি’-তে গিয়ে দেখা যায়, সেখানে লাচ্ছা সেমাই খোলা অবস্থায় রেখে বিক্রি করা হচ্ছে। প্যাকেটের গায়ে কোনো মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না।

ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

​এরপর বিসিক শিল্প এলাকায় ‘রাতুল বেকারি’-তে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সেমাই খোলা রাখা এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পায় আদালত।

এসব অপরাধে বেকারিটিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

একই দিনে সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প এবং সপুরা সিল্কেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান শেষে আদালতের নাজির সোহেল রানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আইন যথাযথ ভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এ ধরনের সামারি ট্রায়াল বা ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষুকদের ছাগল বিতরণ করলেন প্রধানমন্ত্রী  ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : তারেক রহমান দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী কৃষিকে শক্তিশালী ভিত্তির ওপর গড়ে তুলতে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী রাজশাহী নগরীতে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না – হুইপ দুলু ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনিযুক্ত রাসিক প্রশাসক