ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) ইসলামপুর অডিটরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী।
তিনি, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সকলকে বেশি বেশি সৎকর্ম করার এবং অন্যায় ও অসৎ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি রমজানের শিক্ষা নিজেদের ব্যক্তিগত জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা শাখার আমির মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এ সময় জামালপুর জেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত,জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছা, জামায়াত নেতা আলী হোসেন, উপজেলা ছাত্রশিবির সভাপতি জুনায়েদ আল হাবিব জিহাদসহ অন্যান্যরা উপস্খিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #















