BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাওদাড়া (মুক্তারপুর) গ্রামের আখ সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ শাকিল (৩১), সে চারঘাট উপজেলার ঝিকড়া (জোয়ার্দ্দারপাড়া) গ্রামের মো. মাজদুল হক জোয়ার্দ্দারের ছেলে ও মোঃ রাজু আহম্মেদ মিন্টু (৪২), সে উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, মঙ্গলবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারেন, চারঘাট থানার নাওদাপাড়া (মুক্তারপুর) গ্রামের আখ সেন্টারের সামনে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শাকিল ও রাজু আহম্মেদ মিন্টুকে ৩০৫ পিস ইয়াবা-সহ গ্রেফতার করে জেলা ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুস সামাদ সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃত বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অতিরিক্ত জ্বালানি সরবরাহে ভারতকে বাংলাদেশের চিঠি নির্বাচনী ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বাড়ানোর আগ্রহ প্রকাশ রাষ্ট্রদূতের আদমদীঘিতে অনুমোদনহীন চার ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা ইসলামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল চারঘাটে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ রামেবি: নিয়োগে নীতিমালা মানেন না উপাচার্য রামেবি ভিসি প্রফেসর ডা. জাওয়াদুল হকের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান