উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের হারতায় জামবাড়ী সার্বজনীন রাধাগোবিন্দ সেবাশ্রমে ১১ তম বার্ষিক বৈষ্ণব ও শিষ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত অনুরাগী ও শিষ্যদের উপস্থিতিতে উদ্ভোধন করেন, সাদু শ্রীমৎ আচার্য্য সাগরানন্দ ব্রক্ষ্মচারী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম জুলফিকার।
এ সময় সাদু সাগরানন্দ ব্রক্ষ্মচারীকে সৎসঙ্গ ফাউন্ডেশনের ভ্রাতৃপ্রতিম সংগঠন ভারতের সৎলোক আশ্রমের মানবিক গুনাবলী উন্নয়নের লক্ষে “জ্ঞান গঙ্গা” বই তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান দুলাল তালুকদার।
সাদুকে “জিবনের পথ” বই বইটি তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের যুব ফোরামের সদস্য নাফিস আব্দুল্লাহ।
এ সময় শ্রমজীবী মানুষের নেতা বিমল করাতিকে “জিবনের পথ” বইটি তুলে দেন সৎসঙ্গ ফাউন্ডেশনের যুব ফোরামের ইউনিয়ন সদস্য লিমন হালদার।
অনুষ্ঠানে আরো শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার, সহ সভাপতি কালাম ফরাজি, সেবাশ্রম কমিটির সাধারণ সম্পাদক ভক্ত বড়াল, কেশিয়ার সুশীল বড়াল সহ অনেকে।
অনুষ্ঠানে বক্তৃতায় সামসুল আলম জুলফিকার বলেন, সবার উপরে মানুষ সত্য। সমাজে সৎ মানুষের বড় অভাব। যুগে যুগে ধর্ম মানুষকে মানবিক গুনাবলী উন্নয়নের লক্ষে সৎ লোকের আবির্ভাব হয়েছে। তাই সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর উজিরপুর (বরিশাল) প্রতিনিধি আ: রহিম সরদার। #

















