BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে হামলা আহত-৫, ছাত্রদলীগ নেতা গ্রেফতার

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে হামলা আহত-৫, ছাত্রদলীগ নেতা গ্রেফতার

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে ৪০ বিঘার একটি মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে হামলা মারপিটে আহত ৫, থানায় মামলা দায়ের।

ছাত্রলীগ নেতা আসিফ হাওলাদার গ্রেফতার।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে দীর্ঘ দিন ধরে আব্দুল্লাহ হাওলাদারের কিছু জমি ও হাড়ির টাকা পরিশোধ করে ঘের দখল করে আসছেন। ঘেরে মাছের ফলন ভালো ফলন হয় দেখিয়া আসামিরা লোভের ভষিভুত হইয়া ঘেরটি দখলের পায়তারা করছে। আসিফ হাওলাদার ও তার লোকজন।

ঘটনারদিন গত ২৯ জানুয়ারি দুপুরে উক্ত ৬৬ শতকের ৪০ বিঘা মৎস্য ঘেরটিতে মাছ ফেলানোর সময় জাকির হাওলাদার, নূর জাহান হাওলাদারের নেতৃত্বে ৮/৯ জনের একটি বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র সকারে ঘেরের মধ্যে প্রবেশ করে হামলা চালায়।

এতে গুরুত্বর আহত হয় জুনায়েত হাওলাদার (২৪), মমতাজুর রহমান (৪০) সহ ৬/৭ জন।

স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আব্দুল্লাহ হাওলাদার বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২, তারিখ-১.২.২০২৬।

এ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আসিফ হাওলাদার (৪২) কে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মাহমুদুর রহমান বলেন, ঘের সংক্রান্ত মারপিটে থানায় মামলা দায়ের হয়েছে।

মামলার প্রধান আসামি আসিফ হাওলাদারকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২