BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ

রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

তবে অভিযানের সময় মাদক কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৬ মার্চ) বিজিবি-১, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে অভিযান চালিয়ে ৭৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

একই সময় চারঘাট থানার ঝিকরা এলাকার একটি আমবাগানে তল্লাশি চালিয়ে আরও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া একই দিন দুপুর সোয়া ২টায় গোদাগাড়ী উপজেলার খোলাবোনা এলাকায় পদ্মা নদীর পাড়ের ঝাউ বাগানে অভিযান চালিয়ে ২৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২