BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ

স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ

নিজস্ব প্রতিবেদক: মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা থাকলে স্বল্প সামর্থ্যও বাধা হয়ে দাঁড়ায় না—এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর শিরোইল কলোনি ২ নম্বর গলি এলাকার যুবক মধু। নিজের উদ্যোগ ও নিজ অর্থায়নে ৫১ কেজি দুধ ও ৫ কেজি চাল দিয়ে সুস্বাদু ও খাঁটি স্বাদের পায়েস রান্না করে রোজাদারদের মাঝে বিতরণ করেন তিনি।

জানা যায়, মধু একটি প্রতিষ্ঠানে ওয়াসফিডে ডেইলি বেসিক কর্মচারী হিসেবে কাজ করেন এবং স্বল্প বেতনের চাকরি করেন। সীমিত আয়ের মধ্যেও মানুষের জন্য কিছু করার প্রবল ইচ্ছা থেকেই তিনি এই ব্যতিক্রমী আয়োজন করেন। দীর্ঘদিন ধরে তার মনে ছিল পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহর রহমতে সেই ইচ্ছা বাস্তবে রূপ নেয়।

অনুষ্ঠান শেষে মোনাজাত করা হয়। এরপর উপস্থিত রোজাদারদের মাঝে এক গ্লাস করে পায়েস এবং একটি করে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়।

এ উদ্যোগ বাস্তবায়নে মধুকে সার্বিকভাবে সহযোগিতা করেন শকুর, শাহীন ও ডলারসহ এলাকার আরও অনেকেই। তাদের সহযোগিতায় আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বল্প আয়ের চাকরি করেও মধুর এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

এ বিষয়ে মধু বলেন, মানুষের মাঝে কিছু বিতরণ করতে পেরে আমি আত্মতৃপ্তি পেয়েছি। আল্লাহর অলিদের আদর্শকে ভালোবাসি এবং তাদের পথ অনুসরণ করার চেষ্টা করি। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য কিছু করার ইচ্ছা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া গৌরীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আবুল বাসেদ কাজল। ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান বিতরণ তুষির গানে মুগ্ধ শ্রোতারা! ছবিতেও কি নারীরা নিরাপদ নয়? প্রশ্ন তুললেন ভূমি রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ মাদক কারবারি আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক মাদকসহ আটক-৫ মেঘনার বুকে ঝড়ের কবলে সি-ট্রাক, অল্পের জন্য রক্ষা পেলেন ৫ শতাধিক যাত্রী বরিশালে কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, বিদ্যুৎহীন ৫ উপজেলা বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২