BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়ল বোদোগ্লিম্ট

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়ল বোদোগ্লিম্ট

বিটিসি স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে রূপকথার গল্প লিখে চলেছে নরওয়ের ক্লাব বোদো/গ্লিম্ট। গত মৌসুমের ফাইনালিস্ট ইন্টার মিলানকে প্লে-অফে হারিয়ে ইতিহাস গড়েছে দলটি।

মঙ্গলবার সান সিরোতে দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় তুলে নিয়ে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করে তারা।

প্রথম লেগে নিজেদের মাঠে ৩-১ গোলের চমকপ্রদ জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে ইতালিতে পা রাখে বোদো/গ্লিম্ট।

ম্যাচের শুরুতে ইন্টার মিলান আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। পিও এসপোসিতোর হেড ও মার্কুস থুরামের শট লক্ষ্যভ্রষ্ট হলে বিরতিতে যায় গোলশূন্য অবস্থায়।

দ্বিতীয়ার্ধে চাপের মুখেও ধৈর্য ধরে খেলে নরওয়েজিয়ান চ্যাম্পিয়নরা। ৫৮তম মিনিটে ইয়েন্স পেটার হাউগে রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে দেন।

৭২তম মিনিটে হাকন এভিয়েন দূরপাল্লার নিখুঁত শটে ব্যবধান বাড়ান। ৭৭তম মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি ইন্টার।

এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে অগ্রসর হওয়া প্রথম নরওয়েজিয়ান ক্লাব হিসেবে ইতিহাসে নাম লেখাল বোদো/গ্লিম্ট। লিগ পর্বে ম্যানচেস্টার সিটি ও অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়ার পর এবার ইন্টার মিলানকে হারিয়ে তারা নিজেদের ‘ডার্ক হর্স’ হিসেবেই প্রতিষ্ঠিত করল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত