BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশে ১৮০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল দ্রুত নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশে ১৮০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল দ্রুত নিয়োগ : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের এ কথা জানান সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমরা সারাদেশের জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠন করার জন্য একটা চিঠি জারি করেছি, সেটা জেলা পর্যায়ে যাবে।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটিরও কমিটি পুনর্গঠন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে আজকে পুলিশ সার্জন নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে। যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে এর বাইরে আরও আমরা জনবল বাড়ানোর জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই প্ল্যান করতেছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুততার সঙ্গে আমরা আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেব। এর বাইরে সাব ইন্সপেক্টর এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এসপি নিয়োগের আমরা উদ্যোগ নেব, সেটা পরে যথাসময় জানাবো।

পুলিশের পোশাক পরিবর্তনের একটা দাবি ছিল, সে বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যখন সিদ্ধান্ত নেব তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত