BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে, চাঁদা রহিত করার সুযোগ থাকে না : নৌপরিবহন মন্ত্রী

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে, চাঁদা রহিত করার সুযোগ থাকে না : নৌপরিবহন মন্ত্রী

ঢাকা প্রতিনিধি: নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেছেন, চাঁদাবাজি হচ্ছে সেটি যা মানুষকে বাধ্য করে, জোর করে নেওয়া হয়। এটি তাদের (মালিক সমিতির) নির্ধারিত প্রক্রিয়া না। কোনো অবৈধ শক্তি সেটা (চাঁদাবাজি) করতে চায়, সেটা করার কোনো সুযোগ আর থাকবে না। এটা আমাদের অঙ্গীকার।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিতকরণার্থে প্রস্তুতি মূলক সভা শেষে এ কথা বলেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, চাঁদা ও চাঁদাবাজি দুটি জিনিস, এতে পার্থক্য আছে। চাঁদাটা কোনো কোনো সময়ে শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা নির্ধারণ করে। আমি বুঝাচ্ছি, সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে এবং তাদের মতো ব্যয় করে।

তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন।

মন্ত্রী আরো বলেন, চাঁদাটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, যেটা অনেক সময় সমঝোতা করে নিয়েছেন পরিবহন মালিকরা। এটা তাদের অর্থ, তারা কালেক্ট করে এবং তাদের কল্যাণে ব্যয় করবে।

সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না।

নৌ-পথে ঈদে যাত্রা নিরাপদ করতে ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে বলে মন্তব্য করেছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি। তিনি বলেন, নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত-৪ হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা” চাকরীর নামে অর্থ আত্নসাৎ : রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ একটি সিন্ডিকেটের বিরুদ্ধে শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি