BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত পৌনে ৫টায় এই অভিযান পরিচালিত হয়। তবে পালিয়ে গেছে সন্দেহভাজন মাদক কারবারি।

বিজিবি সূত্র জানায়, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর দামকুড়া থানাধীন বরেন্দ্র এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার হচ্ছে।

এমন তথ্যের ভিত্তিতে বিজিবি টহল দলের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭ বোতল মনোগোল্ড সিরাপ জব্দ করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ