BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অনায়াস জয়ে শীর্ষে ফিরল পিএসজি

অনায়াস জয়ে শীর্ষে ফিরল পিএসজি

বিটিসি স্পোর্টস ডেস্ক: চার দিন আগে ভিন্ন প্রতিযোগিতায় জোড়া গোল করে দলকে জেতানো দিজিরে দুয়ে এবার শুরুতেই পেলেন জালের দেখা। গোল পেলেন আরও দুজন। লিগ টেবিলের তলানির দল মেসকে অনায়াসে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল পিএসজি।

ঘরের মাঠে শনিবার রাতে লিগ আঁয় ৩-০ গোলে জিতেছে লুইস এনরিকের দল। তাদের বাকি দুটি গোল করেছেন ব্রাডলি বারকোলা ও গন্সালো রামোস।

এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল পিএসজি। গত রাউন্ডে রেনের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল শিরোপাধারীরা।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে গত মঙ্গলবার মোনাকোর মাঠে ৩-২ গোলে জেতা ম্যাচে প্রথমার্ধে পেশিতে চোট পাওয়ায়, মেসের বিপক্ষে খেলতে পারেননি উসমান দেম্বেলে।

সেদিন ব্যালন দ’র জয়ীর বদলি নেমেই দুটি গোল করেছিলেন দুয়ে। এবার লিগ ম্যাচে তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। ৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন পর্তুগিজ ফরোয়ার্ড রামোস।

২৩ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে লঁস, যারা এদিন ৩-২ গোলে হেরেছে মোনাকোর বিপক্ষে।

১৩ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে মেস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ