BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে অমর একুশে বইমেলার শুভারম্ভ

রাজশাহীতে অমর একুশে বইমেলার শুভারম্ভ

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভারম্ভ হয়েছে। ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’ এর আয়োজনে দুই দিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০ টায় নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন হয়।

বইমেলার আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণেই এই আয়োজন।

এমন দিনে এই ভাষার কারিগরদের একটা সম্মিলন ঘটানোই আমাদের উদ্দেশ্য।

দুই দিনব্যাপী আমরা বই, কবিতা ও আড্ডার মাধ্যমে এটিকে উদযাপন করতে চাই।

এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে। দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

বইমেলার উদ্বোধন কালে ‘রাজশাহী রাইটার্স কালেক্টিভ’ এর সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক মো. আতিকুর রহমান আতিক, সভাপতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম, সংগঠক, রাজশাহী রাইটার্স কালেকটিভ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষাখাত হলো ইবাদতখানা আর শিক্ষকেরাই জাতির প্র্যাকটিক্যাল ডক্টর : শিক্ষামন্ত্রী রামেবির ভিসি’র পিএস’র বউ, শ্যালক-চাচাসহ পরিবার-বন্ধু মিলে দিয়ে ১৫ জনকে চাকরি রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ