BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইথিওপিয়ায় রয়টার্সের তিন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

ইথিওপিয়ায় রয়টার্সের তিন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার মিডিয়া কর্তৃপক্ষ (ইএমএ) আদ্দিস আবাবাভিত্তিক রয়টার্সের তিন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বা অনুমোদন বাতিল করেছে।

সেই সঙ্গে ১৪-১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৯তম আফ্রিকান ইউনিয়ন সম্মেলনের সংবাদ সংগ্রহের অনুমতিও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

কয়েকদিন আগে রয়টার্স একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, ইথিওপিয়া গোপনে একটি শিবির পরিচালনা করছে, যেখানে প্রতিবেশী সুদানের সরকারবিরোধী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর জন্য হাজারো যোদ্ধাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এ বিষয়ে ইথিওপিয়া সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মিডিয়া কর্তৃপক্ষ অনানুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছে যে, ১০ ফেব্রুয়ারির ওই প্রতিবেদনকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তারা।

রয়টার্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি পর্যালোচনা করছে এবং থমসন রয়টার্স ট্রাস্ট নীতিমালা অনুযায়ী স্বাধীন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে।

এ বিষয়ে মন্তব্য জানতে ইএমএ’র সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে সুদানে প্রায় তিন বছর ধরে চলা গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দু কর্ডফান ও দারফুরের মতো অঞ্চলগুলোতে মানবিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সশস্ত্র গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্স ও সরকারি বাহিনীর মধ্যে লড়াইতে ড্রোন হামলা ও বেসামরিক মানুষের ওপর বর্বর আচরণ আরও বৃদ্ধি পেয়েছে, যেখানে প্রতিদিন সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে।

একই সময় জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএফ-এর হাতে এল-ফাশার দখলের সময় প্রচুর মানুষকে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, যা বিশ্ব সম্প্রদায়ের মধ্যে তীব্র নিন্দার কারণ হয়েছে।

সংঘাতে অসুস্থ ও ক্ষুধার্ত শিশুদের অবস্থার মতো মানবিক সংকট ক্রমেই গুরুতর হচ্ছে; পরিবারগুলো খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য সহায়তার আবেদন করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ