BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালিতে পুলিশ সেজে গাড়ি আটকে ডাকাতির চেষ্টা, অতঃপর…

ইতালিতে পুলিশ সেজে গাড়ি আটকে ডাকাতির চেষ্টা, অতঃপর…

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইতালির পুলিয়া অঞ্চলের একটি ব্যস্ত মহাসড়কে মঙ্গলবার অত্যন্ত সুপরিকল্পিত সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের ছদ্মবেশ ধারণ করে একটি সাঁজোয়া নগদ অর্থ পরিবহনের গাড়ির দখল নেওয়ার চেষ্টা করে।

ইতালীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত আটজন ডাকাত জড়িত ছিল। যাদের মধ্যে কিছু লোক পুলিশের মতো ঝলমলে লাইট ব্যবহার করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পথচারী ও গাড়িচালকদের বিভ্রান্ত করার চেষ্টা করে।

হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে গাড়িটির দরজা ভেঙে ফেলে। ইতালির সামরিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, সাদা ও কালো ড্রেসে পুরো আবৃত একাধিক ডাকাত এবং তাদের হাতে ভারী অ্যাসল্ট রাইফেল নিয়ে অর্থ পরিবহনের গাড়িটির পেছনে দৌড়ে যাচ্ছে।

এরপর তারা বিস্ফোরক ব্যবহার করে দরজা উড়িয়ে দেয়, ফলে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ডাকাত দলটি মহাসড়কটি অবরুদ্ধ করতে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। যার ফলে সেখানে একটি ‘আগুনের দেয়াল’ তৈরি হয়।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, তারা একটি গাঢ় নীল রঙের আলফা রোমিও গাড়ি ব্যবহার করেছিল, যার ছাদে নীল রঙের ঝলমলে বাতি লাগানো ছিলো।

ফলে সেটিকে পুলিশের গাড়ি বলে মনে হয়।

নাটকীয় এ হামলার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ‘ডাকাতিটি ব্যর্থ হয়েছে। তবে কোনো অর্থ লুট হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।’

তদন্তকারীরা জানান, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালানোর জন্য আশপাশের পথচারীদের গাড়ি ছিনতাই করে। এরপর তারা পুলিশের একাধিক গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

একটি গাড়িতে তিনটি গুলি লাগে। এ ছাড়া গাড়িকে ধাক্কা দেওয়া হয়।

পুলিশ সদস্যদের একটি সংগঠনের মহাসচিব নিকোলা মানিও বলেন, ‘অপরাধী চক্রগুলো দিন দিন আরো বেশি উন্নত অস্ত্র ব্যবহার করছে। পুলিশের জন্য আরো আধুনিক যানবাহন, উন্নত প্রশিক্ষণ ও আধুনিক অস্ত্র ও সরঞ্জামের প্রয়োজন রয়েছে।’

এই হামলার এক ঘণ্টার মধ্যেই পুলিশ লেচ্চে শহর থেকে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। বাকিদের আটক করতে অভিযান এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসি বাসের ভাড়াও নির্ধারণ করা হবে : সড়কমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে বিমানের টয়লেটে মিলল ৩৮ কোটি টাকার ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার বাংলাদেশ-নেপাল সম্পর্ক সুদৃঢ় করতে সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা আদমদীঘিতে ট্রাক ধাক্কায় শিশুকণ্যা নিহত তেল মজুত রেখে না দেয়ায় আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা আদমদীঘি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত