BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে জালিয়াতির মাধ্যমে জমির হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিন জন গ্রেপ্তার

আদমদীঘিতে জালিয়াতির মাধ্যমে জমির হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিন জন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অবৈধ উপায়ে জালিয়াতির মাধ্যমে জমির দাখিলা-হোল্ডিং সংশোধন করতে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার আবাদপুকুর বাজারের আশরাফ আলীর ছেলে এমএ মতিন (৪৭), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বিহিগ্রামের জাকির হোসেনের ছেলে রাজিম উদ্দীন (২২) ও একই উপজেলার তালসন গ্রামের নুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬)।

সোমবার বিকেল সাড়ে ৬টায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন ভুমি অফিস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপজেলার নসরতপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারি ভুমি কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানাযায়, বিবাদীদ্বয় সহ আরো অজ্ঞাত ৩/৪ জন পরস্পর যোগ সাজশে সম্প্রতি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের পুশিন্দা মৌজার আরএস খতিয়ান নং ৫৪০ এবং দত্তবাড়িয়া মৌজার আরএস খতিয়ান নং ৪১৫ নসরতপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারি কর্মকর্তার অনুমোদন ছাড়াই অবৈধ উপায়ে দাখিলা সৃষ্টি বা কাটে।

পরবর্তিতে বিবাদীরা ২০৩১ হতে ২০৩২ অর্থ বছর আসলে ১নং বিবাদী এমএ মতিনের মাধ্যমে নসরতপুর ভুমি অফিসে দাখিলা-হোল্ডিং সংশোধনের জন্য অনুরোধ করেন।

কিন্তু উক্ত হোল্ডিং এর অনুমোদন কি ভাবে পেলেন তা জিজ্ঞাসা করলে বিবাদীরা সঠিক উত্তর দিতে না পারায় নসরতপুর ইউনিয়ন ভুমি অফিসের সহকারি ভুমি কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ, বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কে অবগত করেন।

উক্ত বিবাদীদ্বয়কে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অফিসে নিয়ে জমির দাখিলা-হোল্ডিং কিভাবে জালিয়াতি করা হয়েছে।

এমন বিষয়ে জানতে চাইলে বিবাদীরা তাদের দোষ স্বীকার করায় ওই তিনজনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে বিশ্বাস ভঙ্গ করে প্রতারনার মাধ্যমে জাল বা জালিয়াতির মাধ্যমে জমির দাখিলা তৈরী করার অপরাধ সংক্রান্ত ১৮৬০ সালের ৪০৬/৪২০ পেনাল কোড ধারায় উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ তাদের গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে কারাতে ফেডারেশনের রেফারি সেমিনার অনুষ্ঠিত পঞ্চগড়ে অধ্যক্ষকে যোগদানে বাধা, বিএনপি নেতাকর্মীদের লাঠিপেটায় আহত-৬ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা মোশারফ হোসেনের মৃত্যুতে শোক আদিতমারীতে ফিলিং স্টেশনে তেল নিতে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৩ রাজশাহীতে ৪ দিন ব্যাপি হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পেট্রল নেই ঘোষণা দেওয়া হুদা পাম্পে রাতে গোপনে পেট্রল বিক্রি বিশ্বব্যাংক কৃষি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : কৃষিমন্ত্রী সড়কের ইউটার্ন নিরাপদ করার নির্দেশ যত্রতত্র টিকিট কাউন্টার থাকবে না : সড়কমন্ত্রী নারীদের কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণভিত্তিক কর্মসূচি বাড়ানোর আহবান মন্ত্রীর