BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে খাদ্যশস্যের মজুদ রয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন : খাদ্য উপদেষ্টা

দেশে খাদ্যশস্যের মজুদ রয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টন : খাদ্য উপদেষ্টা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: দেশে নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে খাদ্যশস্যের সরকারি মজুদ গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সরকারি গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে, যা দেশের খাদ্য নিরাপত্তায় এক অভাবনীয় সাফল্য।

আজ মঙ্গলবার সকালে খাদ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সংবাদ সম্মেলনে গত ৬ বছরের খাদ্যশস্যের মজুদসংক্রান্ত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং খাদ্যসচিব মো. ফিরোজ সরকার উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের নিরাপদ খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৩ দশমিক ৫ লাখ টন; কিন্তু বর্তমানে আমাদের গুদামগুলোতে ২২ লাখ ১০ হাজার টনেরও বেশি খাদ্যশস্য মজুদ আছে। আল্লাহর রহমতে আমাদের খাদ্য মজুদ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।’

তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি সব সময় বলতাম যে আমরা দায়িত্ব ছাড়ার সময় যতটুকু মজুদ থাকার কথা, ইনশাআল্লাহ তার চেয়ে বেশিই রেখে যাবো।

এখন সেই লক্ষ্য পূরণ হয়েছে। ফলে দুই দিন পর যিনি দায়িত্ব নেবেন, তাকে তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। তিনি ধীরস্থিরভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।’

ব্রিফিংয়ে গত ছয় বছরের (২০২১-২০২৬) খাদ্য মজুদের একটি তুলনামূলক প্রতিবেদন তুলে ধরা হয়।

তথ্য অনুযায়ী, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চালের মজুদ ১৮ লাখ ৭৬ হাজার ৮৮ টন, গমের মজুদ ৩ লাখ ২২ হাজার ৭৪৩ টন এবং ধানের মজুদ ১ লাখ ৭ হাজার ৮১৫ টন।

অর্থাৎ দেশে চাল, গম ও ধান মিলিয়ে মোট খাদ্যশস্যের মজুদ দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার ৬৭০ টনে। এটি গত ছয় বছরের একই সময়ের তুলনায় সর্বোচ্চ মজুদ। আর বিপুল মজুদ গত বছরের (২০২৫) একই সময়ের তুলনায় প্রায় ৮ লাখ ৩৪ হাজার টন বেশি।

বিগত বছরগুলোর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়েছে, ২০২১ সালে এই মজুদ ছিল মাত্র ৬ লাখ ৬৯ হাজার ৩৬৮ টন।

২০২২ সালে ২০ লাখ ৯ হাজার ৯২৪ টন। ২০২৩ সালে মজুদ ছিল ২০ লাখ ২৬ হাজার ১৯৬ টন। ২০২৪ এবং ২০২৫ সালে মজুদ যথাক্রমে ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ এবং ১৩ লাখ ৭৬ হাজার ৫৫৫ টনে নেমে এসেছিল।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দৌলতদিয়ায় বাস ডুবি: আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা সোনারগাঁওয়ে চুনা ভর্তি চলন্ত ট্রাকে আগুন খুলনায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে প্রাইভেটকার, আহত-৪ হামের ভ্যাকসিন আনতে দ্রুত কাজ করছি : স্বাস্থ্যমন্ত্রী আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রী’র শ্রদ্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ “মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্ত” “জেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা”