BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায়

ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকাকে বিদায়

পাবনা প্রতিনিধি: পাবনার ৩৮নং দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো। সেই শিক্ষার্থীদের কেউ এখন সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কেউ জনপ্রতিনিধি, আবার কেউবা দেশের স্বনামধন্য ব্যবসায়ী। তাই প্রিয় শিক্ষিকার চাকরি জীবনের শেষ কর্মদিবসকে স্মরণীয় করে রাখতে ভোলেননি তারা।

বিশেষ এ দিনটি স্মরণীয় করে রেখেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রধান শিক্ষিকা শাফিনা শামসুন্নাহার কবিতাকে বিদায় দেওয়া হয়।

এসময় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামপুর রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, দক্ষিণ কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সালাউদ্দিন সোহাগ, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার, চর রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার, চর রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল কাদের মিঠু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, রেহেনা পারভীন, মোছা. শামসুন্নাহার, খাদিজা ইয়াসমিন, সামছুন নাহার পপি, ইমদাদুল হক, শাহীনা পারভীন, সম্পা ইসলাম, ফিরোজা খাতুন প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান শিক্ষিকাকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাহমিদা জামান এবং অশ্রু সজল চোখে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক নাজনীন আক্তার।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ এলাকাবাসী উপস্থিত ছিল। শিক্ষককে বিদায় জানাতে জড়ো হওয়া সবার চোখে-মুখে ছিল আবেগের ছাপ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রামেকে ছোঁয়াচে হামের শিশু রোগীদের রাখা হচ্ছে অন্য শিশু রোগীদের সঙ্গেই জ্বালানি মজুত-চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি সংসদীয় দলের বৈঠক: সংসদের কার্যক্রমে গতি আনার আহ্বান প্রধানমন্ত্রীর চুয়াডাঙ্গা দর্শনায় দুই ভায়ের বিরুদ্ধে বোনের সাংবাদিক সম্মেলন : থানায় অভিযোগ হরমুজ প্রণালিতে বাণিজ্য সুরক্ষায় টাস্কফোর্স গড়ছে জাতিসংঘ দুবাইয়ে ইউক্রেনের অ্যান্টি-ড্রোন সিস্টেম ডিপোতে হামলার দাবি ইরানের দ্য ওয়াশিংটন পোস্ট: দ্রুত কমছে মার্কিন অস্ত্র মজুত, উদ্বেগে পেন্টাগন ‘টোল বুথ’ : হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধসে নিহত-৭ ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ