BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ বন্দরের রূপালী এলাকায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ওই পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়। এর আগে এই ঘটনায় ধর্ষিতা শিশুর (১২) চাচা বাদি হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ধর্ষণকারী ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিল। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার মোঃ শেখ সাদীর ছেলে।

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বিটিসি নিউজকে জানান, ধর্ষণের শিকার শিশু গৃহকর্মী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে কাজ করতো। গত ২০ অক্টোবর দুপুরে সে ওই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায়। এরপর রুহুল আমিনের সাথে পরিচয় হলে একপর্যায়ে শিশু গৃহকর্মীকে ফুসলিয়ে তার বন্দরের ভাড়া বাসায় এনে ধর্ষণ করে।

পরে তাকে ফের ঢাকায় নেয়ার পথে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় গেলে শিশুটি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ইরান যুদ্ধে জড়াল হুতিরা, হুমকিতে সুয়েজ খাল? ত্রাণ নিয়ে যাচ্ছিল কিউবা, মেক্সিকো ছাড়ার পর নিখোঁজ দুই নৌকা যুদ্ধে যোগ দিল হুতিরা, ইসরায়েলের দিকে ছুড়ল ক্ষেপণাস্ত্র ইরানের সাথে যুদ্ধে ইসরায়েলে রাজনৈতিক ঐক্য চুরমার, ঘনিয়ে আসছে বড় বিপর্যয়! বৈঠকে বসছেন পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্য ইসরায়েলে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানে আগ্রাসন বন্ধ না করলে সরাসরি সামরিক হস্তক্ষেপ চালানোর ঘোষণা ইয়েমেনের হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? চরম সেনা-সংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি বাহিনী : সেনাপ্রধান ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ