BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক-১

নবীগঞ্জে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক-১

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিমের মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়েছে।

এ সময় ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন (৪০) কে আটক করা হয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে নুরুল আমিনের নিজ বাড়ি থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আমিন ওই এলাকায় মাদক কারবারে সাথে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আলামতসহ আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা, নগদ অর্থ এবং আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিটি করপোরশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক-১ বকশীগঞ্জে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ ফুড প্যাকেজ বিতরণ রাজশাহীতে বিজিবি’র অভিযানে মাদক কারবারি আটক-১ মোরেলগঞ্জে ১৪৪ ধারা উপেক্ষা করে শিক্ষকের জমিতে কাজ করার অভিযোগ জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদবস্ত্র বিতরণ অবৈধভাবে বসানো গরুর হাটে উচ্ছেদ অভিযান বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: উজিরপুর ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার, পদ থেকে বহিষ্কার রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক রিটনকে অভিনন্দন ভূমিমন্ত্রী মিনুর